মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০

আনোয়ার উদ্দিন খাঁন

 

আনোয়ার উদ্দিন খাঁন

আনোয়ার উদ্দিন খাঁন কে পূর্ব বাংলার আধুনিক গানের জনক হিসেবে অভিহিত করা হয়।তাঁর জন্ম ১৯৩৬ সালে কুস্টিয়ায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পঞ্চাশ দশকের মাঝামাঝি সময় থেকে বন্ধু ডঃ আবু হেনা মুস্তাফা কামাল ও আবু বকর খাঁনকে নিয়ে


ঢাকায় বিভিন্ন স্টেজ ফাংশানে গান গাইতে শুরু করেন।গান লিখতেন আবু হেনা মুস্তাফা কামাল। গানে সুর দিতেন আনোয়ারউদ্দিন খাঁন। গাইতেন আনোয়ারউদ্দিন খাঁন ও আবু বকর খাঁন। তবে আনোয়ারউদ্দিন খাঁন নিজেও গান লিখতেন আবার আবু হেনা মুস্তাফা কামালও গান গাইতেন ।আবু বকর খাঁনের গান এখন আর পাওয়া যায়না। আবু হেনা মুস্তাফা কামাল-আনোয়ারউদ্দিনঁখান যুগলের গানগুলো আজও বাংলাদেশের গানের ভাণ্ডারের অমূল্য সম্পদ হিসেবে রয়ে গেছে । এ যুগলে র কিছু গান হলো''সেই চম্পা নদীরও তীরে(গানটি পরে খালিদ হোসেনও গেয়েছেন),''পথে যেতে যেতে'' শালিক শালিক ময়না'' ইত্যাদি ।আনোয়ারউদ্দিন খাঁন রেডিওতে তালিকাভুক্ত হন ১৯৫৫ সালে ।টেলিভিশনের জন্মের সাথেও তাঁর নাম জড়িয়ে আছে ।টেলিভিশনের প্রথম দিকের গান''লোকে বলে প্রেম আর আমি বলি জ্বালা''গানটির গীতিকার,সুরকার ওশিল্পী আনোয়ারউদ্দিনঁখান। তবে টিভিতে গানটি গেয়েছিলেন ফেরদৌসী রহমান।আনোয়ার উদ্দিন খাঁন বাল্যবন্ধু,মায়ার সংসার সহ কয়েকটি ছবির সঙ্গীত পরিচালনা করেন এবং বাল্যবন্ধু,সংসা্র,অধিকা্‌র,ময়নামতি ওবেলা শেষের গানসহ প্রায় পঞ্চাশটি ছিতে প্লেব্যাক করেছেন।তিনি প্রায় ২০০ টি গান লিখেছেন এবং ৫০০ গানে সুরারোপ করেছেন।তাঁর গাওয়া অনেক গানের সুরকারও তিনি নিজে।প্রকৃতপক্ষে আনোয়ারউদ্দিন খাঁন,আবু হেনা মুস্তাফা কামাল,আবু বকর খাঁন,ফেরদৌসী রহমান ও আঞ্জুমান আরা বেগমেদের দ্বারাই পূর্ব বাংলার আধুনিক গানের রেঁনেসার সূত্রপাত হয় ।
আনোয়ারউদ্দিন খাঁন ২০০০ সালের ২রা আগস্ট মৃত্যুবরণ করেন ।শিল্পীকে ২০০৫ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে ।আজ পূর্ব বাংলার আধুনিক গানের জনক আনোয়ার উদ্দিন খাঁনের ২০ তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক সম্মান ও স্নাতকোত্তর আনোয়ার উদ্দিন খাঁন একজন সফল ব্যাংকার ছিলেন।

আনোয়ার উদ্দিন খাঁনের গাওয়া বহুল জনপ্রিয় কিছু গান হলঃ


১।পথে যেতে যেতে দেখি আমি যারে
২।যে মন ভালবাসে সেতো কথা বলবেই
৩।কচি পাতার টিয়া রঙ
৪।আরে টাকা তুমি সময়মত আইলা না
৫।সেলাম সেলাম শহরবাসী চলি নিরুদ্দেশে
৬।মন বলে কাছে তুমি ডাকবে
৭।কিছু মান অভিমান কিছু কথা ছবি গান
৮।কথা দিলাম আজ এই রাতে
৯।শালিক শালিক ময়না বউ যে কথা কয় না
১০।শোন বলি একটি কথা আজ ।
১১।কোকিল যখন হৃদয়টাকে পাগল করে ডাকে
১২।আমার প্রিয়া যখন এলো
১৩।দূর হতে ডাকে কে যেন আমারে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আধুনিক গানের স্বর্ণালী দিন এর নেপথ্যের কারিগর

  পঞ্চাশ দশকের মাঝামাঝি থেকে ষাট দশকের সূচনা পর্যন্ত রেডিওর গানগুলোতে আবু হেনা মোস্তফা কামাল মেলোডির উপস্থাপনা করেন। সুরকার ও গায়ক হিসেবে আব...