গানের শুধু স্থায়ী,
১টি অন্তরা, সঞ্চারী
অথবা ছোট্ট একটি লাইন, জীবন,
মৃত্যু, দুঃ
খ, হতাশা, আনন্দ,
বেদনা, উচ্ছাস,প্রেম,
বিদায়, অনুভব,
অনুরাগ, অভিমানকে
এত গভীরভাবে প্রকাশ করতে পারে সাহিত্য সাংস্কৃতির আর কোনো মাধ্যম তা পারে কিনা তা
আমার সন্দেহ আছে। তাই, গান আমার কাছে শুধু গানই নয়,
অন্য কিছু। আমি প্রধানত গানের পুরো লিরিক্স
ফলো করতে করতে হঠাত আটকে যাই, চোখ
বুজে ফেলি, হারিয়ে যাই,
যেমন আঞ্জুমান আরা বেগম ও আঃ জব্বারের একটি
ডুয়েটে হঠাত যখন আঃ জব্বার গেয়ে উঠলেনঃ
"সব চাওয়া মুছে যায় চোখের
জলে
এরেই কি নিদারুন ভাগ্য বলে"

